Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দার্জিলিংয়ে  হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের কাঠের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ৭ কর্মী

দার্জিলিংয়ে হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের কাঠের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ৭ কর্মী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: বুধবার ২,সেপ্টেম্বর ::দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনকে ঘিরে বুধবার ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা। আচমকাই ভেঙে পড়ল টয় ট্রেনের লোকো শেডের কাঠের ছাদ।

ঘটনার সময় লোকো শেডে কর্মরত ছিলেন বেশ কয়েকজন কর্মী। ছাদ ভেঙে পড়ায় ৭ জন লোকো শেড কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম হলেও, সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হঠাৎ ছাদ ভেঙে পড়ায় লোকো শেড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন অন্যান্য রেলকর্মীরা। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha