নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: বৃহস্পতিবার ২৩,জুলাই ::গত শুক্রবার বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ গোবিন্দপুর রেলগেটে রেল ও পুলকার দুর্ঘটনায় ৪ জন খুদে পুড়ুয়া ও ১ পথচারী মোট পাঁচ জনের মৃত্যু হয়।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিজিট করবেন তিনি।
এর পরে কর্ণসুবর্ন এলাকায় একটি সভা মঞ্চে মৃত পরিবারদের আর্থিক সাহায্য ও পরিবারের সাথে কথা বলবেন বলে জানাচ্ছে।
ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আশেপাশের স্বচ্ছতায় নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী আসার খবরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করে হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

