Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ড্রাইভার দিবসে রক্তদান শিবির, মানববন্ধন ও অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগ

ড্রাইভার দিবসে রক্তদান শিবির, মানববন্ধন ও অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ:: মুর্শিদাবাদ :: বুধবার ২,সেপ্টেম্বর ::এই বিশেষ দিনটিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত পাঁচগ্রাম উত্তর মোড়ে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবির।

মানববন্ধন ও অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ।

 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ড্রাইভার দিবসকে শুধুমাত্র উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই উদ্যোগ।

শিবিরে সংগৃহীত রক্ত সংগ্রহ করতে আসে সাগরদিঘি ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা। রক্তদান শিবিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।

ড্রাইভার দিবসে এমন মানবিক উদ্যোগের মাধ্যমে রক্তের সংকট মোকাবিলায় কিছুটা হলেও সহায়তা হবে বলে আশা আয়োজকদের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha