নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কার্শিয়ং :: মঙ্গলবার ০১,সেপ্টেম্বর ::কার্শিয়াং এর দুই দাঁতালের তুমুল লড়াই, আতঙ্ক চা-বাগান এলাকায়। দুই দাঁতালের সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কার্শিয়াং লংভিউ টি গার্ডেনের দুধিয়ার ৩৪ নম্বর এলাকায় দুটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির মধ্যে তুমুল লড়াই শুরু হয়।
দুই দাঁতালের লড়াইয়ের দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুষ হাতিদের মধ্যে আধিপত্য বিস্তার কিংবা স্ত্রী হাতিকে কেন্দ্র করে এমন সংঘর্ষ প্রায়ই ঘটে।
তবে লংভিউয়ের এই সংঘর্ষের পিছনে সঠিক কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। বনকর্মীরা দুই হাতির গতিবিধির উপর নজর রাখছেন।
ইতিমধ্যেই পানিঘাটা রেঞ্জের পক্ষ থেকে দুই দাঁতালের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাতি দুটির মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে কি না, সেই বিষয়েও সতর্ক রয়েছে বন দফতর।

