Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডুলুং নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক গ্রেফতার - বাজেয়াপ্ত বালি বোঝাই ট্রাক্টর

ডুলুং নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক গ্রেফতার - বাজেয়াপ্ত বালি বোঝাই ট্রাক্টর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রবিবার ৩১,মে ::রাজ্য জুড়ে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে প্রশাসন কড়া অবস্থান গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জেলায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।

তারই জেরে এবার ঝাড়গ্রাম জেলায় অবৈধ বালি পাচারের অভিযোগে বড়সড় পদক্ষেপ করল বেলিয়াবেড়া থানার পুলিশ।

 ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ভান্ডারডিহা এলাকায় ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই একটি ট্রাক্টর।

ট্রাক্টর চালকের কাছে বৈধ কোন কাগজপত্র অর্থাৎ বালি তোলার অনুমতি পত্র (সিও) না থাকায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়।

ধৃত ট্রাক্টর চালকের নাম উজ্জ্বল দণ্ডপাট (৪৮)। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার অন্তর্গত রামপুরা গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha