Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গণেশ চতুর্থীতে কালিন্দী বাজারে শ্রী শ্রী গণপতি পূজা

গণেশ চতুর্থীতে কালিন্দী বাজারে শ্রী শ্রী গণপতি পূজা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৬,সেপ্টেম্বর ::গণেশ চতুর্থী উপলক্ষে কালিন্দী বাজার কমিটির উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হল শ্রী শ্রী গণপতি পূজা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 'ওঁ গণেশায় নমঃ' মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে বাজার চত্বর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাগিরি আশ্রমের মহারাজ প্রতীকানন্দজি মহারাজ, বিশিষ্ট সমাজসেবী তথা বাজার কমিটির সভাপতি কমল কুন্ডু, কার্তিক চন্দ্র রায়, বাবলু সিং, অলোক বর্মন সমীর দাস, ইন্দ্রজিৎ ব্যানার্জি, জয়ন্ত দাস-সহ কমিটির সদস্য ও সদস্যারা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাজার কমিটির মহিলা সদস্যারা।

 সভাপতি কমল কুন্ডু বলেন, "হিন্দু শাস্ত্রীয় মতে গণেশ পুজো শুভবুদ্ধি, সিদ্ধি ও মঙ্গলের প্রতীক। এই আয়োজনের মধ্য দিয়ে সকলের কল্যাণ ও শান্তি কামনা করা হয়েছে।"

প্রতীকানন্দজি মহারাজ বলেন, "গণপতির আরাধনা মানুষের জীবনে জ্ঞান, শুভবোধ ও মঙ্গলবোধ জাগ্রত করার পথ দেখায়।" পুজো ঘিরে বাজার জুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha