Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হারারেতে থ্রিলার! লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় জিম্বাবুয়ের

হারারেতে থ্রিলার! লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় জিম্বাবুয়ের

জল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৭,জুলাই ::হারারেতে থ্রিলার ! লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২৫ রানে জয় ছিনিয়ে নিলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন।

 রানা একার হাতেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন ভেঙে দেন। ১০ ওভার বল করে ২ টি মেডেন সহ ২১ রান দিয়ে ৬ টি উইকেট তুলে নেন। তাঁর আগুনে বোলিং টিকতে পারেনি জিম্বাবুয়ে। ৩৬.৪ ওভারে ১৪১ রানে অল আউট হয়ে যায় তারা।

অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ সহজেই ম্যাচটি জিতে যাবে। তবে ম্যাচের রহস্য লুকিয়ে ছিল।

লো স্কোরিং ম্যাচে জিম্বাবুয়ে দুর্দান্ত প্রত্যাঘাত করে। ইভান্স, মুরাবানি,নাগারাভারা এক ইঞ্চিও জায়গা ছাড়েননি। তাঁদের বোলিং বিক্রম বাংলাদেশের ব্যাটিংয়ে ভাঙন ধরায়। ১১৬ রানের মধ্যে বাংলাদেশ অলআউট হয়ে যায়। ২৫ রানের দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha