Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হরিপাল এলাকায় এক বিএসএফ জওয়ানকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গুরুতর অভিযোগকে কেন্দ্র করে।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হরিপাল :: শনিবার ২,মে ::হুগলি জেলার হরিপাল এলাকায় এক বিএসএফ জওয়ানকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, ভোটের দায়িত্বে থাকা অবস্থায় ওই জওয়ান এক নাবালিকার হাত ধরে টানাটানি করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, ঘটনাটি নজরে আসার পরই তারা অভিযুক্ত জওয়ানকে ঘিরে ফেলেন এবং তাকে আটকে রাখেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে উদ্ধার করার চেষ্টা করে।

তবে সেই সময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান ওঠে।

ঘটনার প্রতিবাদে করবি মান্না সহ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও সরব হন। তারা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত জওয়ানের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

পরবর্তীতে এলাকায় উপস্থিত হন বেচারাম মান্না, পুরো ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha