Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হুগলীর রিষড়ায় ফুড সেফটি অফিসার, ইবি অফিসাররা রিষড়া থানার পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালালেন ।

হুগলীর রিষড়ায় ফুড সেফটি অফিসার, ইবি অফিসাররা রিষড়া থানার পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালালেন ।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: বুধবার ২,সেপ্টেম্বর :: ফুড সেফটি সপ্তাহে মুখ্যমন্ত্রী নির্দেশমতো বিভিন্ন জায়গায় হানা দিতে শুরু করেছে ফুড সেফটি দপ্তর। রিষড়ার জি টি রোড লাগোয়া একটি নামি

বিরিয়ানির দোকানে হানা ফুড সেফটি অফিসার, ইবি অফিসাররা আধিকারীকেরা, একেবারে খোলা জায়গায় রাস্তা ধারে সদ্য তৈরি হওয়া বিরিয়ানির হাড়ি রাখা হয়েছে ।

সেই হাড়ি খুলতেই চক্ষু চড়কগাছ সকলের, হাঁড়ি খুলতে গিয়ে তাতে পারলো নোংরা কাপড়, হাড়ির ওপরের আটা পরলো বিরিয়ানিতে , কাঁচা হলুদ রং এ ম ম করছে বিরিয়ানির হাড়ি, এ রং কিসের ? জিগ্যেস করতেই রং এর পাউচ নিয়ে এলো দোকানদার,

একি এ তো কারখানায় ব্যাবহৃত রং, যা কাপড়ে ডাই করতে লাগে, বিরিয়ানিতে খাবারের রং এর বদলে কেমিক্যাল রং ব্যবহার করার হচ্ছে।

আরও আরেক জায়গায় দেখা গেলো কোনো রকম হাইজেনিক না মেনে প্যাকেট রাখা রয়েছে বেশ কয়েকদিনে ছাড়ানো রসুন। এ সব দেখে চরম হুঁশিয়ার ও সতর্ক করলেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। দোকানের ফুড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ , ফুড কালার ব্যবহার করা সহ অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা

এই বিষয়গুলি নজরে পড়ে তাদের। ফুড সেফটি দপ্তর সমস্ত খাবারের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠায়। পাশাপাশি যতদিন না লাইসেন্স হচ্ছে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির মতো জায়গা তৈরি হচ্ছে ততদিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তারা। এই প্রসঙ্গে দোকানের মালিক বলেন এবার থেকে আমরা সমস্ত নিয়ম মেনেই দোকান চালাবো।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha