Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মগরায় নাগাড়ে বৃষ্টিতে মাটির বাড়ি ধস, চাপা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

মগরায় নাগাড়ে বৃষ্টিতে মাটির বাড়ি ধস, চাপা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ৩১,জুলাই ::টানা নাগাড়ে বৃষ্টির জেরে হুগলির সপ্তগ্রাম বিধানসভার মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে হঠাৎই একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বাবা ও মেয়ের।

মৃতদের নাম ৫৭ বছর বয়সী গৌর মালিক, পেশায় তিনি সবজি বিক্রেতা, এবং তাঁর মেয়ে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে নতুন বাড়ির নির্মাণকাজ চলছিল। সেই সময় পরিবারটি পুরনো মাটির বাড়িতেই বসবাস করছিল।

রাতের অন্ধকারে আচমকাই বাড়িটি ভেঙে পড়লে চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে বাবা ও মেয়েকে উদ্ধার করা হলেও তাঁদের আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, টানা ভারী বৃষ্টির জেরেই মাটির বাড়িটি দুর্বল হয়ে পড়ে এবং সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha