Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ময়নাগুড়িতে 'বউ বদল' ঘিরে ব‍্যাপক শোরগোল।

ময়নাগুড়িতে 'বউ বদল' ঘিরে ব‍্যাপক শোরগোল।

জল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শুক্রবার ২৯,মে ::ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বউ বদলের এক ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে ।

সূত্র মারফত জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর ফালাকাটার এক ব্যক্তি ও ময়নাগুড়ির এক গৃহবধূ বেশ কিছুদিন আগে একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।

 ঘটনার পর থেকে দুই পরিবারের মধ্যে যোগাযোগ তৈরি হয়। এরপর ফালাকাটার ওই ব্যক্তির স্ত্রী ও ময়নাগুড়ির গৃহবধূর স্বামীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। আর তারপরেই বুধবার ধর্মপুরের জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক রীতিনীতি মেনে তাঁদের বিয়ে হয়। পাশাপাশি ভুরিভোজের ব‍্যাবস্থা ছিল।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে কেউ কেউ বলছেন এমন ঘটনা আগে কখনও শুনিনি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়ে আজকাল অনেক পরিবারেই ভাঙন দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত দু'পক্ষই নিজেদের মতো নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে।"

" অপর একজনের কথায় এতদিন শুধু সরকার বা দলের পালাবদলের কথা শুনেছি, কিন্তু এবার ময়নাগুড়িতে দেখলাম দাম্পত্য জীবনেও 'বউ বদল'-এর ঘটনা । এমন চাঞ্চল্যকর ঘটনা এলাকায় আগে কেউ দেখেনি বলে দাবি স্থানীয়দের।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha