Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মায়াপুর ইসকনে গো মাতার পূজা করতে এলেন মুখ্যমন্ত্রী।

মায়াপুর ইসকনে গো মাতার পূজা করতে এলেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শুক্রবার ২৯,মে ::শত ব্যস্ততার মধ্যেও গোমাতার পূজা দিতে নিজের হাতে গো সেবা করতে মায়াপুর ইসকনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব ঘোষিত অনুযায়ী। সকাল ১১ টা নাগাদ মায়াপুর ইসকনের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার।

 এখান থেকে সোজা চলে যান ইসকনের গো শালায়। এখানে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর জন্য। একই সাথে গো মাতার পুজো এবং সেবা। গো মাতার পুজো শেষে বিশেষ ধরনের লাড্ডু গো মাতাদের নিজে হাতে খাওয়াবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে গোটা ইস্কন চত্তর। মুখ্যমন্ত্রী প্রবেশের পথে চলছে দেশী ও বিদেশী ভক্তদের হরিনাম সংকীর্তন। আর এভাবেই মুখ্যমন্ত্রীকে হরিনাম সংকীর্তন এর মাধ্যমে বরণ করে নিল ইসকন কর্তৃপক্ষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha