Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নবদ্বীপ ক্লাবঘর থেকে উদ্ধার ত্রাণসামগ্রী, ভোর সাড়ে তিনটে গ্রেফতার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান।

নবদ্বীপ ক্লাবঘর থেকে উদ্ধার ত্রাণসামগ্রী, ভোর সাড়ে তিনটে গ্রেফতার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ৩০,মে ::নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে।

সূত্রের খবর, ক্লাবের প্রায় দশটি ঘরে এই সামগ্রীগুলি মজুত করে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল।

ঘটনাস্থলটি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার পাড়ায় এবং তাঁর ফ্ল্যাটের পাশেই অবস্থিত বলে অভিযোগ ।

যদিও এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ ও বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর পরেই রাত সাড়ে তিনটে নাগাদ নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। আজ ধৃত বিমান কৃষ্ণ সাহা কে তোলা হবে নবদ্বীপ আদালতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha