Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নলহাটিতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, নষ্ট করা হল রং মেশানো মিষ্টি-ঘুগনি-সহ বিভিন্ন খাদ্য

নলহাটিতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, নষ্ট করা হল রং মেশানো মিষ্টি-ঘুগনি-সহ বিভিন্ন খাদ্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বুধবার ২,সেপ্টেম্বর ::নলহাটি বাজারে বুধবার খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। বেকারি, মিষ্টির দোকান, চপের দোকান ও বিভিন্ন মুদিখানায় পরিদর্শন করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

অভিযানের সময় বেশ কয়েকটি দোকানে খাদ্যপণ্যে অতিরিক্ত ও অননুমোদিত রং ব্যবহারের অভিযোগ সামনে আসে।

পাশাপাশি কোথাও কোথাও লাইসেন্স না থাকার বিষয়টিও নজরে আসে। অভিযান চলাকালীন বিভিন্ন দোকান থেকে রং মেশানো মিষ্টি, ঘুগনি-সহ একাধিক খাদ্যসামগ্রী পাওয়া যায়। সন্দেহজনক ও অনুপযুক্ত খাদ্যসামগ্রীগুলি ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

মিষ্টি, দুধ, দই, হলুদ, ঘুগনি-সহ বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা করে দেখা হয়। খাদ্যসামগ্রীতে ক্ষতিকর বা অননুমোদিত রং ব্যবহার না করার জন্য ব্যবসায়ীদের কড়া সতর্ক করা হয়।

বিশেষ করে *'কামধেনু' রং বা অননুমোদিত খাদ্য রং ব্যবহার না করার* বিষয়ে দোকানদারদের সতর্ক করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ক্রেতাদেরও খাদ্য কেনার সময় সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

যেসব ব্যবসায়ীর প্রয়োজনীয় *ফুড লাইসেন্স নেই*, তাঁদের দ্রুত লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট খাদ্যসামগ্রী যাতে কোনওভাবেই বাজারে বিক্রি না হয়, সে বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এই অভিযানে উপস্থিত ছিলেন *ইন্দাদুল হক, ফুড সেফটি অফিসার, রামপুরহাট-I/II ও মিউনিসিপ্যালিটি; **শ্রেয়ানী দাস, FSO, নলহাটি (M), নলহাটি-I ও II; **শুভদীপ মণ্ডল, FSO, ময়ূরেশ্বর-I ও II এবং **রজত কান্তি মণ্ডল*, FSO, মুরারই-I ও II। তাঁদের সঙ্গে নলহাটি পৌরসভার আধিকারিক এবং নলহাটি থানার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha