Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"পথভুলে এসে পড়েছি " - হোল্ডিং সেন্টারে বললেন আটক বাংলাদেশী

"পথভুলে এসে পড়েছি " - হোল্ডিং সেন্টারে বললেন আটক বাংলাদেশী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভীমপুর(নদিয়া) :: শনিবার ৩০,মে ::নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সংলগ্ন এলাকার ভীমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে সরকার ঘোষিত হোল্ডিং সেন্টার। এই হোল্ডিং সেন্টারে, বর্তমানে একজন বাংলাদেশীকে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভীমপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে এই হোল্ডিং সেন্টারটি।

রাজ্যে নতুন সরকার আসার পরেই একদিকে যেমন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। ঠিক একইভাবে তৈরি হয়েছে অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার।

সীমান্ত সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নদিয়া জেলার প্রথম হোল্ডিং সেন্টার তৈরি হয়। এখানে যাতে অনুপ্রবেশকারীদের জন্য কোনরকম অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। পর্যাপ্ত পানীয় জল খাবার এমনকি শোয়ার জায়গার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

এস আই আর এ যাদের নাম ওঠেনি যে সমস্ত মানুষ অবৈধ হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে এমনকি অনুপ্রবেশকারীদেরও এইরকম হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে সুত্র মারফত জানা গেছে। সমস্ত প্রক্রিয়াটা করবে পুলিশ প্রশাসন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha