Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুজোর আগে ঘুম ছুটলো হাওড়া দাসনগরের ব‍্যবসায়িদের

পুজোর আগে ঘুম ছুটলো হাওড়া দাসনগরের ব‍্যবসায়িদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২৯,আগস্ট ::পুজোর আগেই ঘুম ছুটলো হাওড়া দাসনগরের ব‍্যবসায়িদের। মহামান‍্য হাইকোর্টের নোর্টিশকে ঘিরে দাসনগরে উত্তেজনা ছড়ায়। নোটিশে বলা হয় দাসনগর বাজার এবং বাজার সংলগ্ন এলাকা খালি করে দিতে হবে।

কারণ ইণ্ডিয়ান মেশিনারি এই জায়গায় তাদের মেশিনারি শিল্প গড়ে তুলবে। বাম জমানার আগে থেকে প্রায় ৭০-৮০ বছর ধরে এখানে সবাই ব‍্যবসা চালাচ্ছে। লিজ নেওয়া জায়গা খালি করার জন‍্যই হাই কোর্টের এই নোটিশ বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতেই শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ এলাকায় আসেন। ব‍্যবসায়িদের তিনি আশ্বাস দেন বিষয়টি নিয়ে তিনি মুখ‍্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং ব‍্যবসায়িদের সমস্ত নথি কি আছে তা খতিয়ে দেখে আইনত ব‍্যবস্থা নেবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha