জাকির আলী :: সংবাদ প্রবাহ :: সাহাগঞ্জ :: শুক্রবার ১৫,মে :: সাহাগঞ্জের ডানলপ এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম ও 'মধুচক্র' চালানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। 'আপ্যায়ন' নামে ওই হোটেলের সামনে উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, বহুবার পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

