Dailyhunt
সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল আলিপুরদুয়ার - দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে এক কন্টেনার লরির চালকের মৃত্যু হয়েছে।

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল আলিপুরদুয়ার - দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে এক কন্টেনার লরির চালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বুধবার ৮,এপ্রিল ::সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল আলিপুরদুয়ার। দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে এক কন্টেনার লরির চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে হাসিমারার কাছে ৩১/সি জাতীয় সড়কের তোর্সা সেতুর উপর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় দু'টি লরি।

সংঘর্ষের জেরে একটি কন্টেনার লরি সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন চালক।

 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় নিচে পড়ে থাকা লরি থেকে চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক অনুমান, ভোরের কুয়াশা বা অতিরিক্ত গতির জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Prabaha