Dailyhunt
সম্পর্কের নতুন ধারা নিয়ে আসতে চলেছে হিয়ার মাঝে

সম্পর্কের নতুন ধারা নিয়ে আসতে চলেছে হিয়ার মাঝে

সngoti 5 years ago

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা :- আসতে চলেছে সম্পূর্ণ অন্য ধারার বাংলা চলচ্চিত্র "হিয়ার মাঝে"। সম্প্রীতি এই ছবি মহরত হয়ে গেল। ড্রিম মিডিয়া হাউজ এর নিজস্ব অফিসে ছবির সমস্ত কলাকুশলীদের নিয়ে শুরু হলো হিয়ার মাঝে-র যাত্রা।

প্রচলিত ধারার বাইরে বেরিয়ে পরিচালক বাপ্পাদিত্য নন্দী সম্পূর্ণ অন্য এক চিন্তাভাবনাকে নিজস্ব শৈল্পিক দৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন ছবি মাঝে। এই ছবিতে কোন তথাকথিত প্রেম, সংঘর্ষ, রহস্য বা ভৌতিক বিষয়বস্তু নেই, এই সম্পূর্ণ ছবিটিতে দাঁড়িয়ে রয়েছে মানব সম্পর্কের এক ওপর। যেখানে কোন রক্তের বন্ধন বা আত্মীয়তার বন্ধন কাজ করে না , শুধুমাত্র কাজ করে মানবিকতা এবং বন্ধুত্ব।

সোজা কথায় বলতে গেলে এই গোটা ছবিটি জুড়ে রয়েছে নিঃস্বার্থ নির্ভেজাল এক বন্ধুত্বের ছয় হাজার দর্শকের মনকে ছুঁয়ে যেতে বাধ্য।

অজয় ,পচা এবং কালু তিন উশৃংখল যুবকের জীবনে আসে হিয়া নামের একটি শান্ত স্নিগ্ধ যুবতী এবং এই যুবতীর স্পর্শে কেমন ভাবে বদলে যায় এই তিন যুবকের জীবন! কিভাবে তারা নতুন চিন্তা ভাবনার সঙ্গে নতুনভাবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠান করে বাঁচতে শুরু হবে তাই নিয়েই গল্প। তবে এর মাঝের কাহিনী অনেক ওঠাপড়া আছে। সে সমস্ত কিছু দেখতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি অব্দি যা ধার্য করা হয়েছে আগামী বাংলা নববর্ষের সময়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতেন্দু কর, রাজু মজুমদার এবং সহকারি অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও পরিচালকের সাথে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শর্মিষ্ঠা সহ অন্যান্য কলাকুশলীরা। এই আড়াই ঘন্টার ছবি সকলের হৃদয়ের মাঝে স্থান করে নেবে এমনি আসা রেখে এর শুটিং শুরু হলো।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Songoti