Dailyhunt
বৈভব সূর্যবংশীকে নিয়ে আবারও বিপাকে রাজস্থান রয়্যালস, দলের বিপক্ষে হল FIR !!

বৈভব সূর্যবংশীকে নিয়ে আবারও বিপাকে রাজস্থান রয়্যালস, দলের বিপক্ষে হল FIR !!

Sportswiki 1 week ago

ইপিএলের (IPL 2026) লিগ পর্বের লড়াই কার্যত শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। গত বছরের মতো দুরন্ত ফর্মে রয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। এর সঙ্গেই চলতি টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে দুরন্ত কামব্যাক করেছে।

একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে তারা। এই বছর টুর্নামেন্টের অন্যতম ট্রফি জয়ের দাবিদার রাজস্থান বলে মনে করছেন বিশেষজ্ঞরা‌। এই দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তবে এই তারকার জন্য এবার আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছে দল।

দুরন্ত ফর্মে বৈভব-

 Vaibhav Suryavanshi | Image: Twitter

এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালস দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে মাঠে নেমেছে। সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো তারকা অলরাউন্ডারকে দলে এনেছে তারা। রিয়ান পরাগের নেতৃত্বে এই বছর পরপর ৪ ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল রাজস্থান। এরপর ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে পরাজিত হয়েছে যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)। টুর্নামেন্টে রাজস্থান ১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করে প্লে অফের দৌড়ে এগিয়ে চলেছে।

দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। এই তরুণ তারকা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শতরান হাঁকিয়েছিলেন। ৩৭ বলে করেন ১০৩ রান। ৫ টি চার এবং ১২ টি ছয় আসে তার ব্যাট থেকে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১০ ম্যাচে ৪০৪ রান সংগ্রহ করেছেন। ফলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন।

বিপাকে রাজস্থান রয়্যালস-

 Vaibhav Suryavanshi | Images: Getty Images

গত বছর ১৪ বছর বয়সে আইপিএলে আত্মপ্রকাশ করে চমক দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। এই বছর আরও পরিণত হিসেবে মাঠে নেমেছেন তিনি। তবে তার খেলা নিয়ে শিশুশ্রম আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ সামনে উঠে এল‌। কর্ণাটকের সমাজকর্মী সিএম শিবকুমার নায়েক এই বিষয়ে রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের বিরুদ্ধে এফআইআর করেছেন বলে দাবি তুলেছেন।

তার যুক্তি এই বয়সে বৈভবের উচিত পড়াশোনা করা। পেশাদার ক্রিকেটে অংশগ্রহণ করা নয়। ভারতীয় আইন অনুযায়ী ১৪ থেকে ১৮ বছর বয়সী কোনো খেলোয়াড় ক্রীড়া কার্যকলাপে অংশ নিতে পারে। তবে তাতে কতগুলি কঠোর শর্ত রয়েছে। কোনো কিশোরকে দিনে ৬ ঘন্টার বেশি কাজ করানো যাবে না। প্রতি ৩ ঘন্টা অন্তর বিরতি দিতে হবে। কিন্তু আইপিএলে ম্যাচ, অনুশীলন এবং ভ্রমণ মিলিয়ে একজন ক্রিকেটারকে ৭-৮ টি কাজ করতে হয়।‌ এর ফলে আইন লঙ্ঘন হচ্ছে বলে মনে করছেন শিবকুমার নায়েক।

এর মধ্যেই রাজস্থান রয়্যালসের ডিরেক্টর ভারুচা স্মরণের একটি চ্যাট ভাইরাল হয়েছে। তিনি দলের সিইও জেক লুশ ম্যাকক্রামকে বলেছিলেন বৈভবের মধ্যে শচীন তেন্ডুলকার মতো প্রতিভা আছে। তিনি লিখেছিলেন, "সম্ভবত শচীন তেন্ডুলকারের পর ক্রিকেটের ইতিহাসে সেরা ১৩ বছর বয়সী একজনকে খুঁজে পেয়েছি। এক অসাধারণ প্রতিভার খোঁজ পেয়েছি। তার পিছনে আমি যত সম্ভব টাকা ঢালতে রাজি আছি।"

দেখুন সেই চ্যাট-

 Image: Twitter
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla