Dailyhunt
বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী সৌরভের, দাদার মন্তব্য ঘিরে শুরু চর্চা !!

বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী সৌরভের, দাদার মন্তব্য ঘিরে শুরু চর্চা !!

Sportswiki 1 week ago

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর আইপিএলের (IPL 2026) আনন্দে মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এই টুর্নামেন্টের ক্রীড়াসূচি তৈরি করতে গিয়ে বিসিসিআইকে (BCCI) কিছুটা চাপের মুখে পড়তে হয়েছিল। পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, কেরালার মতো রাজ্যে বিধানসভা ভোট হ‌ওয়ার কারণে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চিন্তার মধ্যে ছিলেন কর্মকর্তারা।

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোমগ্রাউন্ড হল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। বাংলা ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) তত্বাবধানে সফলভাবে এই বছর আইপিএলের ম্যাচগুলি ইডেনে অনুষ্ঠিত হচ্ছে। এই মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করলেন মহারাজ।

সৌরভ গাঙ্গুলীর গুরুত্বপূর্ণ মন্তব্য-

 Sourav Ganguly | Image: Twitter

এই বছর পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া হয় ২৩ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এস‌আইআর প্রক্রিয়ার পর জনসাধারণের এই ভোটে স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখ পড়ার মতো। ভোটদানের শতাংশ‌ও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। আগামী ৪ মে সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের গণনা।‌ তার আগেই চড়ছে রাজনৈতিক পারদ।

এর মধ্যেই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল কি হতে চলেছে সেই বিষয়ে সৌরভ গাঙ্গুলী গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। শুক্রবার সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে মহারাজ বলেন, "কীভাবে আমি এই প্রশ্নের জবাব দেব? একমাত্র সোমবার ইভিএম খোলা হলে যাবতীয় উত্তর পাওয়া যাবে। তখন‌ই স্পষ্ট হয়ে যাবে। এই উত্তর স্বয়ং মা দূর্গা‌ও দিতে পারবেন না। মমতা দিও পারবে না, মোদি'জি‌ও পারবে না।"

দাদাগিরিতে সৌরভের বদলে নতুন মুখ-

 Sourav Ganguly | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলী ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর সঞ্চালক হিসেবে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। রিয়ালিটি শো 'দাদাগিরি'তে তার জনপ্রিয়তা বাংলার প্রতিটা ঘরে-ঘরে পৌঁছে গিয়েছিল। কিন্তু গত বছর তিনি 'জি বাংলা'র সঙ্গে সম্পর্ক শেষ করে 'স্টার জলসা'র সঙ্গে চুক্তিবদ্ধ হন। এই চ্যানেলের জন্য 'বিগ বস'এ মহারাজকে সঞ্চালনা করতে দেখা যাবে। এই রিয়েলিটি শো'এর এখনও শুটিং শুরু হয়নি।

তবে এই বছরের শেষের দিকেই টিভিতে সম্প্রচার হ‌ওয়ার কথা রয়েছে‌। অন্যদিকে সৌরভ গাঙ্গুলীকে ছাড়া দাদাগিরি আর অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সূত্র অনুযায়ী জি বাংলা সৌরভ গাঙ্গুলীর বদলে একজন ক্রীড়া ব্যক্তিত্বকেই এবার এই ভূমিকায় নিয়ে আসতে চাইছে। ইতিমধ্যেই বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Pease) নাম উঠে এসেছে। তিনি বাংলায় জন্মেছেন এবং এখান থেকেই বড়ো হয়ে উঠেছেন। ফলে তিনি বংলার দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla