Dailyhunt
চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

চিটিং করেও জিততে পারল না LSG! রঘুবংশীর আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

Sportswiki 5 days ago

IPL 2026: টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবারের আইপিএলের প্রথম সুপার ওভার দেখতে পাওয়া গেল লখনৌ বনাম কলকাতা ম্যাচে। রুদ্ধশ্বাস লড়াইয়ে সুপার ওভারে সহজে জয় ছিনিয়ে নিলো কেকেআর। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে কেকেআর ১৫৫ রান বানাতে সক্ষম হয়েছিল, যেখানে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) পারফরম্যান্স ছিল অসামান্য।

একা হাতেই দলের হাল ধরেন তিনি। রিংকুর ব্যাট থেকে এসেছে, ৫১ বলে ৮৩ রান। ক্যামেরন গ্রিন বানান ২১ বলে ৩৪ রান। এই পারফরম্যান্সের পর কেকেআর দলকে বেশ উদাস দেখাচ্ছিল। তবে গতকাল ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনা বেশ শোরগোল ফেলে দিয়েছে।

আসলে কেকেআরের ব্যাটিং চলাকালীন দলের তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশীর আউট নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। আসলে, রঘুবংশীকে গতকাল কলকাতা 'ফিল্ডিংয়ে বাধা দেওয়ার' মতো বিরল কারণে এই আউট ক্রিকেট মাঠে খুব একটা দেখা যায় না। কেকেআরের ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ঘটে এই অপ্রত্যাশিত ঘটনাটি। প্রিন্স যাদবের ডেলিভারিতে রঘুবংশী বলটি মিড-অন দিকে ঠেলে দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পিচের মাঝামাঝি গিয়ে হঠাৎই তিনি সিদ্ধান্ত বদলে ফের ক্রিজে ফিরে আসার জন্য দৌড় দেন তবে সেসময় ফিল্ডারের ছোড়া বল এসে তার শরীরে লাগে, ফলে তিনি রান আউট হতে বেঁচে গেলেও, লখনৌ শিবির থেকে জোরালো আপিল করা হয়। এরপর আম্পায়াররা বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। রিপ্লে খতিয়ে দেখে তাকে আউট হিসেবে গণ্য করে আম্পায়ার।

চিটিং করেও জিতলো না LSG

 KKR vs LSG | Image: Getty Images

তবে, সেই আউট নিয়ে খুশি নন বেশ কিছু সাবেক ক্রিকেটাররা। সমাজ মাধ্যমে বেশ কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। হরভজন সিং, ইরফান পাঠান ও চেতেশ্বর পূজারারা এই সিদ্ধান্তের বিবাদ জানিয়েছেন। ভাইরাল হওয়া পেস্টে ইরফানকে নিয়ে লেখা ছিল, "রঘুবংশী মোটেও বলটি আটকাতে চাননি, ওটা আউট ছিল না।", "আম্পায়ার ১০০% কেকেআরের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন।", পূজারার বয়ানটাও ছিল এমন। এর আগে, লখনৌ ও কেকেআর ম্যাচটি যখন ইডেনে হয়েছিল তখন ফিন অ্যালেনের ক্যাচ ঘিরেও বেশ সমালোচনা তৈরি হয়েছিল। বাউন্ডারি লাইনে দিগবেশ রাঠি একটি ক্যাচ ধরেছিলেন যেটি ধরতে গিয়ে বাউন্ডারি লাইনে হালকা স্পর্শ করেছিলেন রাঠি। তবুও আম্পায়ার সেটিকে ভালোভাবে খতিয়ে না দেখে তাঁকে আউট হিসাবে বিবেচিত করেছিল। যদিও গতকাল খেলাটি সুপার ওভার পর্যন্ত গড়ানোর পর সহজ হয় পায় কেকেআর। সুপার ওভারে নারায়ণের সামনে মাত্র ১ রান বানাতে পারে লখনৌ। কেকেআর রান তাড়া করতে এসে প্রথম বলেই জয় সুনিশ্চিত করে নেয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla