Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছুটি ভুলে প্রস্তুতিতে মন! BCCI'র চাপে NCA-তে হার্দিক, রোহিতকেও ছাড়তে হবে মুম্বই

ছুটি ভুলে প্রস্তুতিতে মন! BCCI'র চাপে NCA-তে হার্দিক, রোহিতকেও ছাড়তে হবে মুম্বই

Sportswiki 4 days ago

BCCI: সদ্য পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026)। মেগা ফাইনালে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। টানা দ্বিতীয় বারের জন্য শিরোপা জয় করলো আরসিবি ব্রিগেড। আইপিএল শেষে টিম ইন্ডিয়ার অভিযান শুরু হতে চলেছে। ভারতীয় দল সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজ খেলতে চলেছে।

আর আসন্ন আফগানিস্তান সিরিজের আগে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দীর্ঘ দিন ওডিআই ফরম্যাট থেকে দূরে থাকার পর আবার দলে ফিরলেও তার অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে ফিটনেসের ওপর। সেই কারণে ২ জুন বাঙ্গালুরুর বিসিসিআই সেন্ট্রাল অফ এক্সিলেন্সে তাকে ডাকা হয়েছে। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার শেষবার ওডিআই খেলেছিলেন ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

BCCI'এর ডাকে NCA'তে হার্দিক-রোহিত

 Rohit Sharma and Hardik Pandya | Image: Getty Images

ফলে দীর্ঘদিন ওডিআই ফরম্যাটের বাইরে থেকেছেন তিনি। তাই ইনজুরি তার ক্যারিয়ারের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পিঠে চোট তাকে অনেক ম্যাচে মাঠের বাইরে রেখেছে। তাই হার্দিক পান্ডিয়ার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে রোহিত শর্মার বিষয়টি ও বিশেষভাবে উল্লেখযোগ্য। তার অনিশ্চয়তা দলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অন্যদিকে ভারতীয় টেস্ট দল ও আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুল্লানপুরে ৬ জুন থেকে শুরু হওয়া একমাত্র টেস্ট ম্যাচের আগে দলটি তাদের অনুশীলন সেসন শুরু করেছে। দুপুর ১.৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত ভারতীয় দল এবং সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ১২.৩০ মিনিট পর্যন্ত আফগানিস্তান দল তাদের অনুশীলন চালায়।

নেট বোলার হিসাবে ডাক পেলেন প্রিন্স-আকিব

 Aquib Nabi | Image: Getty Images

এই ম্যাচ গুলির প্রস্তুতির জন্য বেশ কয়েকজন নেট বোলারকেও দলে অন্তর্ভুক্তি করা হয়েছে। গুরজপনীত সিং, আকিব নবী, প্রিন্স যাদব, জিসান আনসারী, সারাংশ জৈন, শিবাঙ্গ কুমার ব্যাটসম্যানদের প্রস্তুত করার কাজে সাহায্য করছেন। শুভমন গিলকে (Shubman Gill) ওডিআই দলের অধিনায়ক করা হয়েছে যিনি ইতিমধ্যেই নেতৃত্বে নিজেকে প্রমাণ করেছেন। এছাড়াও বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়াশ আইয়ারের মতম অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটার হিসেবে ঈশান কিষান, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর কেও গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে টেস্ট ক্রিকেটে গিলের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। পাশাপাশি রিশব পান্থ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ দল তৈরি হতে চলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla