IPL 2026: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই দল ২০২৬ মরশুমের শুরুটা জয় দিয়েই শুরু করেছে। ২০১২ সালের পর প্রথমবার মরশুমের প্রথম ম্যাচেই সাফল্য পেয়েছে মুম্বাই। শুধু জয় নয়, নিজেদের ইতিহাসে অন্যতম সেরা রান তাড়া করে দাপট দেখিয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটি। তবে এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
শনিবার বিকেল সাড়ে তিনটায় দিল্লিতে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে মাঠে নামবে তারা। এটি চলতি মরশুমের প্রথম দ্বৈত ম্যাচ-দিনের ম্যাচ। অন্যদিকে, দিল্লি দলও তাদের শেষ ম্যাচটি লক্ষ্ণৌর বিরুদ্ধে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী।
সেই ম্যাচে নতুন নায়ক হিসেবে উঠে এসেছেন সমীর রিজভি, যিনি ৪৭ বলে অপরাজিত ৭০ রান করে ম্যাচের রূপ বদলে দিয়েছিলেন। পাশাপাশি, প্রথম ম্যাচে দলের বোলাররাও ছিল নিয়ন্ত্রিত, যা মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে মুম্বই কিছুটা এগিয়ে। এখন পর্যন্ত ৩৭টি ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে মুম্বই, আর ১৬টিতে জিতেছে দিল্লি।
IPL 2026 DC vs MI PITCH & WEATHER REPORT
Arun Jaitley Stadium | Image: Twitterআজকের এই রুদ্ধশ্বাস ম্যাচটি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে। মাঠটি সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হিসেবে পরিচিত। ছোট মাঠ ও দ্রুত আউটফিল্ডের কারণে এখানে বড় রান তোলা সহজ হয়। তবে দুপুরের খেলায় ব্যাটসম্যানদের রান বানানো খুব একটা সহজ হবে না। দুপুরে ম্যাচ হওয়ার কারণে স্পিনারদের জন্য সুবিধা থাকবে। শনিবার দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আর্দ্রতা প্রায় ৪৯ শতাংশ।
IPL 2026, DC vs MI দুই দলের একাদশ
দিল্লি ক্যাপিটালস: কেএল রাহুল (WK), পথুম নিসাঙ্কা, নীতীশ রানা, অক্ষর প্যাটেল (C), ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, বিপ্রজ নিগম, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার
ইমপ্যাক্ট সাবস: আশুতোষ শর্মা, আকিব নবী দার, সমীর রিজভি, দুষ্মন্ত চামেরা, করুণ নায়ার
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, রায়ান রিকেলটন (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, করবিন বোশ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ।
ইমপ্যাক্ট সাবস: মায়াঙ্ক মার্কন্ডে, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার
টসের পর ক্যাপ্টেনদের বয়ান
সূর্যকুমার যাদব: (হার্দিকের খবর) ওর শরীর ভালো নেই, তাই ও আজকের ম্যাচের জন্য ফিট ছিল না। তাই আজ ওর জায়গায় খেলছি (আমি)। ১৩-১৪ বছর পর প্রথম ম্যাচ জিতলে শিবিরে অনেক ইতিবাচকতা থাকে, এবং আমরা খুব খুশি, কিন্তু ওয়াংখেড়ের থেকে এখানকার ভেন্যু সম্পূর্ণ ভিন্ন। আমাদের ভালো দায়িত্ব নিতে হবে এবং এখানে ভালো খেলতে হবে। (পিচ প্রসঙ্গে) দেখতে ভালো লাগছে, টস অপ্রাসঙ্গিক ছিল। আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম, ওরা প্রথমে বল করতে চেয়েছিল, কিন্তু হ্যাঁ, প্রথমে ব্যাট করতে পেরে খুব খুশি। হার্দিকের জায়গায় এসেছেন দীপক চাহার। বোল্টির (ট্রেন্ট বোল্ট) জায়গায় এসেছেন করবিন বোশ , এটা একটা কৌশলগত পরিবর্তন। ওয়াংখেড়ের গত ম্যাচে বোল্টি ভালো খেলেছিলেন। আর আল্লাহ গাজানফারের জায়গায় এসেছেন মিচ স্যান্টনার ।
অক্ষর প্যাটেল: আমরা প্রথমে বোলিং করতে চাই। এটা ঘরের মাঠে আমাদের প্রথম ম্যাচ, আমি দেখতে চাই উইকেটটা কেমন আচরণ করছে। এটাকে একটু শুষ্ক, একটু শক্ত মনে হচ্ছে। আমরা গত ম্যাচে ভালোভাবে রান তাড়া করেছিলাম। পাওয়ারপ্লেতে ২৬/৪ থেকে লক্ষ্য তাড়া করে জেতাটা দলকে অনেক আত্মবিশ্বাস জোগায়। এমনকি টপ-অর্ডারও জানে যে, তারা ব্যর্থ হলে লোয়ার অর্ডারে এমন ব্যাটসম্যানরা আছেন যারা দায়িত্ব নিতে পারেন। ঘরের মাঠে খেলা সবসময়ই সুবিধাজনক। আমাদের ডিসি সমর্থকরা আমাদের জন্য উল্লাস করবে। একই দল।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো দিল্লি ক্যাপিটালস

