Dailyhunt
GT vs RR TOSS REPORT: টসে জিতল রাজস্থান, গিলকে ছাড়াই একাদশ সাজল গুজরাট !!

GT vs RR TOSS REPORT: টসে জিতল রাজস্থান, গিলকে ছাড়াই একাদশ সাজল গুজরাট !!

Sportswiki 2 weeks ago

নিবার আইপিএলের (IPL 2026) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই গুরুত্বপূর্ণ দুই দল এবার শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মাঠে নেমেছে। তবে প্রথম ম্যাচেই গুজরাট লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে গেছে।

তারা আজ প্রথম জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যেতে চাইবে। অন্যদিকে রাজস্থান প্রথম ম্যাচেই বড়ো ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রীতিমতো চমক দেয়। তরুণ তারকাদের সামনে রেখেই বাজিমাত করতে প্রস্তুত রিয়ান পরাগরা (Riyan Parag)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয় তুলে নেওয়ার জন্য এবার দুই দলই একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

IPL ম্যাচের সময়সূচি-

 GT vs RR | Image: Getty Images

গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস

ম্যাচ: ০৯

তারিখ: ০৩/০৪/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

GT vs RR Match Preview-

 GT vs RR | Image: Getty Images

এই বছর আইপিএলে গুজরাট টাইটান্স প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে শুভমান গিল (Shubman Gill) এবং জস বাটলারের (Jos Buttler) দুরন্ত ব্যাটিং'এ ভর করে দল ১৬২ রান সংগ্রহ করে। কিন্তু এই রান তাড়া করতে নেমে পাঞ্জাবের হয়ে কুপার কনলি (Cooper Connolly) জ্বলে উঠেছিলেন। ৩ উইকেটে পরাজিত হয় গুজরাট। অন্যদিকে রাজস্থান প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হয়েছিল।

এই ম্যাচে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সহ জোফ্রা আর্চাররা (Jofra Archer) বল হাতে জ্বলে উঠেছিলেন। ফলে ১২৭ রানে অলআউট হয়ে গিয়েছিল চেন্নাই। এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দুরন্ত ব্যাটিং'এ ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। উল্লেখ্য এখনও পর্যন্ত গুজরাট এবং রাজস্থান মোট ৮ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে গুজরাট ৬ টি ম্যাচে এবং রাজস্থান ২ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।

GT'এর একাদশ-

কুমার কুপাগ্ৰ, সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান (অধিনায়ক), কাগিসো রাবাডা, অশোক শর্মা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা

ইমপ্যাক্ট প্লেয়ার- শাহরুখ খান, জেসন হোল্ডার, জয়ন্ত যাদব, মানব সুতার, অনুজ রাওয়াত

RR'এর একাদশ-

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, ডোনোভান ফেরেইরা

ইমপ্যাক্ট প্লেয়ার- লুহান ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, সুশান্ত মিশ্র, ব্রিজেশ শর্মা, রবি বিষ্ণোই,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla