Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL থেকে নিষিদ্ধ হলেন RCB'এর তারকা, ফাইনালে অদ্ভুতকান্ড ঘটিয়ে উঠে এলেন চর্চায় !!

IPL থেকে নিষিদ্ধ হলেন RCB'এর তারকা, ফাইনালে অদ্ভুতকান্ড ঘটিয়ে উঠে এলেন চর্চায় !!

Sportswiki 6 days ago

ইপিএলের (IPL 2026) ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি।‌ পরপর দু'বছর তারা ট্রফি জয় করে বর্তমানে নতুন অধ্যায় রচনা করেছে। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে এই দল নতুন আশার আলো খুঁজে পেয়েছে। ব্যাট হাতে বিরাট কোহলি‌ও (Virat Kohli) দলকে এই বছর আত্মবিশ্বাস দেন।

ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলে রীতিমতো জ্বলে উঠেছিলেন তিনি। ফলে রবিবার আরসিবির ট্রফি জয়ে এখনও ভক্তদের মনে খুশির রেশ বইছে। তবে এর মধ্যেই ফাইনালে টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘন করে বিপাকে পড়লেন বেঙ্গালুরুর তারকা।‌ আগামী বছর প্রথম ম্যাচ থেকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে তাকে।

ট্রফি জয় করল RCB-

 RCB | Images: Getty Images

এই বছর আইপিএলের প্রথম থেকে দুরন্ত ফর্মে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফেও নিজেদের দাপট বজায় রেখে ফাইনালে প্রবেশ করে তারা। রবিবার চূড়ান্ত ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রজত পাটিদাররা মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের (Rajat Patidar) বিপক্ষে। প্রথম ইনিংসে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল শুভমান গিল (Shubman Gill) বাহিনী। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)।

তিনি ৩৭ বলে অপরাজিত অর্ধশতরান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং বিরাট কোহলি‌। ভেঙ্কটেশ ১৬ বলে ৩২ রান করেন। ৪২ বলে অপরাজিত ৭৫ রান আসে বিরাটের ব্যাট থেকে। তিনি ৯ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়ে জ্বলে ওঠেন। ফলে বেঙ্গালুরু ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

বিপাকে RCB তারকা-

 Tim Devid | Images: Getty Images

পরপর দ্বিতীয়বারের মতো চাম্পিয়ান হয়ে নতুন রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই এবার আরসিবি তারকার বিরুদ্ধে টুর্নামেন্টে নিয়ম ভঙ্গের অভিযোগ সামনে এসেছে। টিম ডেভিড (Tim David) আচরণবিধি লঙ্ঘন করে এবার বিপাকে পড়েছেন। গুজরাট টাইটান্সের ইনিংসের ১০ ওভারে ওয়াশিংটন সুন্দরের মারা বলে জর্ডন কক্সের (Jordan Cox) ক্যাচ নট আউট দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল। সেই সময় ডেভিড আম্পায়ার নিতিন মেননের (Nitin Menon) দিকে আক্রমণাত্মকভাবে আইস ব্যাগ ছুঁড়ে মারেন।

ডেভিড আইপিএলের আচরণবিধির ধারা ২.৯ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়। এই ধারা ম্যাচ চলাকালীন দলের খেলোয়াড়, কর্মকর্তা, ম্যাচ আম্পায়ার বা ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তি দিকে বিপদজন ও ইচ্ছাকৃতভাবে বল, ক্রিকেটের সরঞ্জাম বা অন্য কিছু ছুঁড়ে মারার সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য দোষী সাব্যস্ত হওয়ায় টিম ডেভিডের ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে এই মরসুমে ৫ টি ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে টিম ডেভিডকে আগামী বছর প্রথম ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla