Dailyhunt
"কুত্তা মার মেরেছে..", সামির রিজভীর বিধ্বংসী ইনিংসে ধ্বংস মুম্বাই, দিল্লির দুরন্ত জয় চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

"কুত্তা মার মেরেছে..", সামির রিজভীর বিধ্বংসী ইনিংসে ধ্বংস মুম্বাই, দিল্লির দুরন্ত জয় চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

Sportswiki 1 week ago

জ আইপিএলের (IPL 2026) মহামঞ্চের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে রোহিত শর্মা (Rohit Sharma) এবং সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) লড়াইয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। ১৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয় দল। এই রান তাড়া করতে নেমে পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) এবং সামির রিজভী (Sameer Rizvi) ব্যাট হাতে প্রভাব ফেলেন।‌

মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াই-

 Suryakumar Yadav | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে এসেছিলেন র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ও রোহিত শর্মা। রিকেলটন আজ ১১ বলে মাত্র ৯ রান সংগ্রহ করেন। রোহিতের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৫ রান। তিলক বর্মা (Tilak Varma) শূন্য রানে আউট হয়ে গেলে দলের হয়ে হাল ধরেন সূর্যকুমার। ৩৬ বলে ৫১ রান করেন এই তারকা। ২ টি ছক্কা এবং ৩ টি চার মারেন। নিচের দিকে ব্যাট করতে নেমে প্রভাব ফেলার চেষ্টা করেন নমন ধীর (Naman Dhir) ও মিচেল স্যান্টনার (Mitchell Santner)।

নমনের ২১ বলে ২৮ রানে এবং স্যান্টনারের ১৩ বলে অপরাজিত ১৮ রানে মুখ রক্ষা করে মুম্বাই। ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৬২ রানে পৌঁছায় তারা। দিল্লির হয়ে মুকেশ কুমার (Mukesh Kumar) ৩ ওভারে ২৬ রান দিয়ে সংগ্রহ করেন ২ টি উইকেট।‌

দিল্লির দুরন্ত জয়-

 MI vs DC | Image: Getty Images

দিল্লির হয়ে আজ রান তাড়া করতে নেমে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন কেএল রাহুল (KL Rahul)। নীতিশ রানা (Nitish Rana) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে খাতাই খুলতে পারেননি। এইরকম পরিস্থিতিতে পাথুম নিশঙ্কা এবং সামির রিজভী ব্যাট হাতে জ্বলে ওঠেন। শ্রীলঙ্কান তারকা মাঠ ছাড়েন ৩০ বলে ৪৪ রান করে। ৬ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে।

তবে রিজভি একাই দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। এই তরুণ তারকা ৫১ বলে ৯০ রান করেন। হাঁকান ৭ টি ছয় এবং ৭ চার। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৭৬.৪৭। অন্যদিকে ডেভিড মিলার (David Miller) ১৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। এর ফলে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে দিল্লি। এর ফলে অক্ষর প্যাটেলরা ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে।

এরপরেই মুম্বাই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, "ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স নয় সামির রিজভী বনাম এম‌আই হয়ে গেছে। মুম্বাইকে একাই শেষ করে দিয়েছেন তিনি।" "হার্দিককে ছাড়া দিশেহারা মুম্বাই। একটা বাচ্চার কাছে হারল ৫ বারের চ্যাম্পিয়নরা।", বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2040419628346974556

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla