Dailyhunt
টিম ইন্ডিয়া শিবিরে দুঃসংবাদ, অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন ২ তারকা খেলোয়াড় !!

টিম ইন্ডিয়া শিবিরে দুঃসংবাদ, অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন ২ তারকা খেলোয়াড় !!

Sportswiki 1 week ago

ইপিএল প্রায় শেষেই পথে, আর মাত্র এই মাসের অপেক্ষা। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে ভারতীয় ক্রিকেটের যাত্রা। টিম ইন্ডিয়া তাদের অভিযানটি আফগানিস্তানের বিরুদ্ধে শুরু করতে চলেছে। তবে, আইপিএলের আগেই ভারতীয় ক্রিকেট দল একটি বড় ধাক্কা খেয়েছে। ফাস্ট বোলার আকাশ দীপ এবং হর্ষিত রানা দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছেন।

তাদের চোট এতটাই গুরুতর যে তারা হয়তো আগামী দিনে ভারতের জার্সিতে একাধিক ম্যাচে খেলার সুযোগ পাবেন না। আইপিএলের কারণে আপাতত ভারতীয় খেলোয়াড়দের ঘরোয়া লীগ কিংবা দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলতে দেখতে পাওয়া যাচ্ছে না। আইপিএল শেষ হওয়ার পর ভারত আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পর টিম ইন্ডিয়া একটি সাদা বলের সফরের জন্য ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে যাবে।

টিম ইন্ডিয়া শিবিরে দুঃসংবাদ

 Team India | Image: Getty Images

আগামী দিনগুলোতে ভারতীয় দলের সূচি বেশ ব্যস্ত থাকবে। তাই, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পাশাপাশি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর থেকে ভারতীয় দলের দুই উঠতি পেসার আকাশ দীপ এবং হর্ষিত রানা বাদ পড়তে পারেন। এটি ভারতের জন্য একটি বড় ধাক্কা, কারণ এই দুই বোলারই বেশ কিছুদিন ধরে দলের হয়ে ধারাবাহিকভাবে খেলে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, "আকাশ দীপ এবং হর্ষিত রানা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের ম্যাচ ফিটনেস ফিরে পেতে এখনও সময় লাগবে। আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট বা ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরের আগে দুজনেরই ফিট হওয়ার সম্ভাবনা কম। তারা বর্তমানে নিয়মিত রিহ্যাবে রয়েছেন এবং ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করবেন।"

সূত্রটি এটিও জানিয়েছে যে, হার্ষিত রানার তুলনায় আকাশ দীপের ফিরতে আরও বেশি সময় লাগতে পারে। তিনি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলে থাকেন, এখনও পর্যন্ত সীমিত ওভারের খেলায় তাকে দেখযে পাওয়া যায়নি। আগস্টে অনুষ্ঠিতব্য দুলিপ ট্রফিতে আকাশ ফিরতে পারেন। হার্ষিত ও আকাশ দুজনেই এবারের আইপিএলে কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তবে দুজনেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তার বদলে মোহম্মদ সিরাজ বিশ্বকাপের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sportzwiki Bangla