Dailyhunt
নির্দল লড়াইয়ে সুশীল মার্ডি, বালুরঘাটে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়!

নির্দল লড়াইয়ে সুশীল মার্ডি, বালুরঘাটে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়!

র্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর : শুধুমাত্র ঘোষণা নয়, নির্দল প্রার্থী হিসাবেই নিজের মনোনয়ন জমা করলেন সুশীল মার্ডি। বালুরঘাটে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে বিজেপি নেতা সুশীল মার্ডি! ভারতীয় জনতা পার্টি-র আদিবাসী সংগঠনের এই নেতা দলীয় টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আগেই নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করেছিলেন।

সেই ঘোষণা অনুযায়ী এবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের হয়ে সুশীল মার্ডি স্পষ্ট ভাষায় জানান দল আমাকে টিকিট দেয়নি, কিন্তু মানুষ তাকে টিকিট দিয়েছে। তিনি জানান, দলের পক্ষ থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বা প্রার্থী নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা করেনি। এর জেরেই তিনি নির্দল প্রার্থী হিসেব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

সুশীল মার্ডির দাবি, তিনি বালুরঘাটের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতেই এই লড়াইয়ে নেমেছেন। তাঁর নির্বাচনী এজেন্ডায় রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন। তিনি বলেন, এলাকার উন্নয়নই তাঁর একমাত্র লক্ষ্য এবং মানুষের সমর্থন নিয়েই তিনি এগোতে চান। নির্দল প্রার্থী হিসাবে সুশীল মার্ডি মনোনয়ন জমা করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ভোটের হিসাবের অঙ্ক কষা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Suryasikha News