Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করে পি.আই.বি-র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরে কাজ কর্মের বিষয়ে সাংবাদিকদের নিয়ে বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করে পিআইবি। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই বার্তালাপ। এইদিনের বার্তালাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা।

এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন কল্যাণ হিতে কাজ করেছেন।

প্রধানমন্ত্রীর ১২ বছরের কাজের চর্চা করলে দেখা যায় এই ১২ বছর উন্নয়নের ১২ বছর। এই ১২ বছর মানুষের আস্থা বিশ্বাস অর্জনের ১২ বছর। দেশের অখন্ডতা রক্ষা করার পাশাপাশি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ১২ বছর কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika