Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ভিয়েতনামে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

হ্যানয়, ২১ জুলাই (হি.স.): ভিয়েতনামে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে একটি যাত্রিবাহী বাসে আচমকা আগুন লেগে পুড়ে মারা গেলেন অন্তত ৭ জন। অগ্নিদগ্ধ অবস্থায় আরও ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভিয়েতনামের জনসুরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

সেদেশের স্থানীয় প্রশাসন সূত্রে এদিন জানা গেছে, ২৪টি আসন বিশিষ্ট বাসটি 'লাম ডং' প্রদেশ থেকে যাত্রী নিয়ে 'হো চি মিন সিটি'-র দিকে যাচ্ছিল। যাত্রা পথে 'ডং নাই' শহরের কাছাকাছি পৌঁছতেই আচমকা বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাসের ভেতরেই আটকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন| বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika