Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

চালকের অসাবধানতায় মুখোমুখি সংঘর্ষ বোলেরো-টাটা পাঞ্চের, আহত দুই দম্পতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : চালকের অসাবধানতায় মুখোমুখি সংঘর্ষ বোলেরো-টাটা পাঞ্চের, আহত দুই দম্পতি। ঘটনা ৮ নম্বর জাতীয় সড়কে। বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তিরবাজার মহকুমা সালথাং মনু ভিলেজ সংলগ্ন এলাকায় বোলেরো পিকআপ ও টাটা পাঞ্চ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই দম্পতি।

আহতদের উদ্ধার করে দক্ষিণ জেলা হাসপাতালে নিজের গাড়ি করে দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে নিয়ে গেলেন তিপ্রা মথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, TR 08 E 0719 নম্বরের একটি টাটা পাঞ্চ গাড়িতে করে এক দম্পতি শ্বশুরবাড়ি থেকে জোলাইবাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময়ে TR 08 A 1619 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি রাস্তার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার চেষ্টা করছিল। তখনই দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টাটা পাঞ্চে থাকা দম্পতি আহত হন। অগ্নি নির্বাপক দপ্তর এর গাড়ি আসতে দেরি হওয়ায় তিনি স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত দক্ষিণ জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, চালকদের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম না মানার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika