Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

দশদিন পর পান ব্যবসায়ী নিবাস রায়ের দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : ​দশ দিন ধরে নিখোঁজ মধুপুরের পান ব্যবসায়ী নিবাস রায়ের দেহ উদ্ধার হল পুকুর থেকে। ঘটনা কমলা সাগর বিধানসভার মধুপুর বর্ধন পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধন পাড়া এলাকা থেকে দীর্ঘ দশ দিন ধরে নিখোঁজ ছিলেন মধুপুরের পান ব্যবসায়ী নিবাস রায়।

পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে মধুপুর থানা একটি মিসিং ডায়েরি করা হয়।

পরবর্তী সময় বিভিন্ন সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যম দ্বারা নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। রবিবার বিকাল ৩ টায় তার বাড়ির সঙ্গে এক পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় নিথর দেহ দেখতে পায় এলাকাবাসী তৎক্ষণায় খবর দেওয়া হয় মধুপুর থানায়। তবে পুকুর পাড়ের মধ্যে তার জামা এবং গামছা পরে রয়েছে। তবে মধুপুরে পান ব্যবসায়ী নিবাস রায়ের মৃত্যুকে ঘিরে এলাকাসবাসীর মধ্যে রয়েছে নানা কৌতুহল, আত্মহত্যা নাকি খুন তা নিয়ে প্রশ্ন। তবে প্রশাসনের তদন্তে আসল রহস্য উদঘাটন সম্ভব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika