Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ধর্ষণকাণ্ডের ঘটনা নিয়ে পশ্চিম থানা দারস্থ বাম নারী সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে : কমলপুর থানার অন্তর্গত চুলুবাড়ি এলাকার বাসিন্দা আদিত্য দাস এক যুবতীকে আইফোন দেওয়ার প্রলোভন দিয়ে গত শনিবার আগরতলা রেল স্টেশনে নিয়ে আসে। তারপর এক হোটেলে নিয়ে যায় যুবতীকে। সেখানে যুবতীকে ধর্ষণ করে আদিত্য দাস। তারপর সে যুবতীকে আগরতলা শহরে ছেড়ে দিয়ে চলে যায়।

নিরুপায় হয়ে যুবতী পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হয়। পশ্চিম মহিলা থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে আমতলি থানার পুলিশকে অবগত করা হয়।

যথারীতি আমতলি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত আদিত্য দাসকে গ্রেপ্তার করে। সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিম থানায়। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী মিনতি বিশ্বাস, কৃষ্ণা দে, মিতালী ভট্টাচার্য, আরতি নন্দী সহ অন্যান্যরা। তারা জানান, অভিযুক্ত আদিত্য দাসের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এ ধরনের ঘটনা ত্রিপুরাকে বদনাম করছে। তাই নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে বলে দাবি করেন তারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika