Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

গোমতীর গ্রাস করছে তেলকাজলার মূল সড়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : ​গোমতীর গ্রাস করছে তেলকাজলার মূল সড়ক। হুমকির মুখে শত শত পরিবার। ​নদী ভাঙনে বিলীন হওয়ার পথে গোটা গ্রাম। এমনটাই দাবি করলো এলাকাবাসী। তেলকাজলায় আতঙ্কে দিন কাটছে দুই পঞ্চায়েত এলাকার মানুষ। নদীর কড়াল গ্রাসে ক্রমশ মানচিত্র থেকে মুছে যাওয়ার মুখে বিস্তীর্ণ এলাকা।

স্থানীয়দের বক্তব্য, ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে পুরো রাস্তা। সামান্য যেটুকু অংশ বাকি রয়েছে, তা যে কোনো মুহূর্তে ভেঙে গেলে নদীর জল সরাসরি ঢুকে পড়বে লোকালয়ে।

এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দুই পঞ্চায়েতের শত শত মানুষ, গাড়ি ও বাইক নিয়ে এই পথেই যাতায়াত করেন। শুধু তাই নয়, এই রাস্তা ধরেই মোহনভোগ এবং চুন্দল হয়ে উদয়পুর সড়ক ধরে মাতাবাড়ির উদ্দেশ্যে যায় বহু পুণ্যার্থী ও সাধারণ যাত্রী। বর্তমানে মূল রাস্তাটি নদীগর্ভে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাতায়াতকারীরা। গত কয়েকদিন ধরে চরম উৎকণ্ঠার দিন কাটছে তেলকাজলা এলাকার মানুষের। কারণ, আর কোনো দূরবর্তী দুর্যোগ নয়, বাড়ির দোরগোড়ায় এসে হাজির হয়েছে সর্বনাশা নদী। নদী ভাঙনের তীব্রতা এতটাই যে, প্রচারমাট ঘাট সমর সেতুর মাথা থেকে সামান্য কিছুটা দূরে অবস্থিত তেলকাজলার মূল সড়কটিকে ইতিমধ্যেই সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে নদী। সড়কটির অবশিষ্ট যা রয়েছে, তাও এখন ঝুলন্ত অবস্থায়। এই অংশটি ভেঙে পড়লে গোমতী নদীর জল রাস্তা লাগোয়া বাড়িঘর এবং চাষের জমিতে আছড়ে পড়বে। যার ফলে মুহূর্তের মধ্যে জলের নীচে তলিয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেতার জন্য দাবি করল এলাকাবাসী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika