Dailyhunt

জলে ডুবে মৃত্যু হল এন.আই.টি-র এক ছাত্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : নারিকেল কুঞ্জ পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এন.আই.টি-র এক ছাত্রের। মৃতের নাম অভিনব সিং, বয়স ২০। বাড়ি উত্তর প্রদেশ। জানা যায়, শুক্রবার অভিনব তার চার বন্ধুকে নিয়ে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে নারিকেল কুঞ্জে যায় এবং সেখানে রাত্রিযাপন করেন।

শনিবার সকালে জলাশয়ে স্নান করতে নামলে সে তলিয়ে যায়। খবর পেয়ে রইস্যাবাড়ি ও গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর অভিনব সিংকে জলাশয় থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika