Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : বিজেপির সাংগঠনিক পরিকাঠাম অনুযায়ী সাতটি মোর্চা রয়েছে। এই সাতটি মোর্চার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কিছুদিন পরপরই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কর্মসূচি গুলি বাস্তবায়নের জন্য এই ধরনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার মহিলা মোর্চার পদাধিকারীদের নিয়ে বিজেপি সদর দপ্তরে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মহিলা মোর্চার সবানেত্রী মিমি মজুমদার, বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। সংসদে রাজীব ভট্টাচার্য বলেন, আগামী কিছুদিনের ভেতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ১৩ বছর সম্পূর্ণ হবে, এই ১২ বছরে কি কি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, সেগুলি জনসমক্ষে তুলে ধরতে মহিলা মোর্চা যেন কর্মসূচি গ্রহণ করা হয় এই বৈঠকে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি মহিলা মোর্চার সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেও বিস্তারিত আলোচনা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির নিয়ে পর্যালোচনামূলক বৈঠক আগামী ২৮ থেকে ৩০ মে ভেতর কলকাতায় অনুষ্ঠিত হতে পারে বলেও জানান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika