Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

পাম্প মেশিনের কাজ পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুলাই : আগরতলা শহরের রাস্তাঘাট অত্যন্ত বেহাল দশায় পরিণত হয়ে আছে। প্রতিদিন রাস্তায় বের হয়ে মানুষের তিতি বিরক্তি হচ্ছেন। কিন্তু সরকার প্রশাসনের পরিদর্শন শেষ হয় না। শুধুমাত্র বৃষ্টি ইস্যু দেখিয়ে শহরের কাজে অত্যন্ত ঢিলেমি গতিতে এগোচ্ছে। এতে করে শহরবাসীর সমস্যা বাড়ছে বলে মনে করছে শহরবাসী।

শুক্রবার আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।

তিনি বলেন রামনগর, কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় জলের পাম্প বসানো হবে। বৃষ্টিতে যেন এলাকাগুলোর মধ্যে জল জমাট বাঁধতে না পারে। শনিবার থেকেই শুরু হবে পাইপ লাইনের কাজ। আগামী বর্ষার আগে কাজ সম্পন্ন করা হবে। তিনি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন পূজার আগে রাস্তার কাজ সারাই করা হবে। তবে স্থায়ীভাবে নয়, বর্ষার পর সঠিকভাবে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মেয়র শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়ে স্থানীয় ঠিকাদার সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেন। মেয়রের সঙ্গে ছিলেন নিগমের কমিশনার থেকে শুরু করে স্মার্ট সিটির আধিকারিকরা। কিন্তু রাস্তার বেহাল দশা কারণে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে প্রতিদিন। দুর্ঘটনা বাড়ছে শহরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika