Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

শোপিয়ানে সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত এক জঙ্গি

শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। বুধবার নিহত জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ বুধবার জানিয়েছে, শোপিয়ান জেলার চানাপোরা এলাকায় এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র-সহ দেহটি উদ্ধার করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই জঙ্গি লস্কর সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। নিহত জঙ্গির নাম এখনও জানা যায়নি। সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা পালাতে পারে, কিন্তু লুকোতে পারবে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Syandan Patrika