কলকাতা: দীর্ঘ নয় বছর পর পুনর্গঠিত হলো ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড ('সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন' বা সিবিএফসি)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৮ জন নতুন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে জায়গা করে নিয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
২০১৭ সালের পর এই প্রথম সিবিএফসি পুনর্বিন্যাস করা হলো।
মন্ত্রক সূত্রের খবর, ২০১৭ সালে ১২ জন সদস্যকে নিয়ে গঠিত বোর্ডের অনেকেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কাজের নিয়মকানুন একই থাকলেও, বিচার প্রক্রিয়ায় নতুন দৃষ্টিভঙ্গি আনতেই এই নতুন প্যানেল তৈরি করেছে কেন্দ্র।
নতুন সেন্সর বোর্ডের মূল আকর্ষণ ও সদস্য তালিকা:
বাঙালি মুখ: টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় এই বোর্ডে স্থান পেয়েছেন।
তারকা ব্যক্তিত্ব: নতুন সদস্যদের মধ্যে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জ়িন্টা, সুনীল শেট্টী, পল্লবী জোশী, মনোজ জোশী, নিশিগন্ধা ওয়াড এবং জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন।
অন্যান্য গুণীজন: সংগীত ও সংস্কৃতি জগৎ থেকে রয়েছেন অস্কারজয়ী সুরকার রিকি কেজ, সাংসদ-গায়াক হংসরাজ হংস, প্রযোজক নীল মাধব পণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে ও লেখক রমেশ পতঙ্গে।
ওটিটি মাধ্যমে নজরদারির তোড়জোড়: বড়পর্দার পাশাপাশি এবার ওটিটি (OTT) মাধ্যমের বিষয়বস্তুর ওপর নজরদারির তোড়জোড় শুরু হয়েছে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের উদ্যোগে তৈরি একটি বিশেষ প্যানেল ওটিটি-র কন্টেন্টে 'সাংস্কৃতিক দূষণ' রুখতে কাজ শুরু করেছে। প্রাক্তন উপাচার্য ও সঙ্ঘ প্রচারকদের নিয়ে গঠিত এই প্যানেল একটি খসড়া প্রস্তাব তৈরি করে খুব শীঘ্রই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের

