Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lava Bold N4 Lite ফোনের সেল শুরু, ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ফিচার

Lava Bold N4 Lite ফোনের সেল শুরু, ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ফিচার

TECH GUP 1 week ago

ম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Lava Bold N4 Lite। এটি Lava Bold N2 Lite এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। আর ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কাছাকাছি। ইচ্ছুক ক্রেতারা এখন কোম্পানির ওয়েবসাইট ও ই-কমার্স সাইট Amazon থেকে এটি অর্ডার করতে পারবেন। লঞ্চ অফার হিসেবে ডিভাইসটি কিছুটা কম দামে কেনা যাবে।

এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, এইচডি প্লাস ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার। ক্রেতারা Lava Bold N4 Lite এর সাথে ফ্রি ডোরস্টেপ সার্ভিস পাবেন।

Lava Bold N4 Lite এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ৮,০৯৯ টাকা। এটি অ্যাম্পায়ার ব্লু ও ঘোস্ট সিলভার কালার অপশনে এসেছে। অফারের কথা বললে, অ্যামাজন পে আইসিআইসিআই, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ছাড় পাবেন। এর সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে।

লাভা তাদের অন্যান্য স্মার্টফোনের মতো বোল্ড এন৪ লাইট এর সাথেও ফ্রি ডোরস্টেপ সার্ভিস দেওয়ার কথা নিশ্চিত করেছে। অর্থাৎ প্রয়োজনে বাড়িতে বসেই বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।

লাভা বোল্ড সিরিজের নয়া এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc 9863A চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে ৩ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম। হ্যান্ডসেটটি ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে, যা সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলবে। লাভার দাবি অনুযায়ী, এই ওএসে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ বা ব্লোটওয়্যার নেই এবং হ্যান্ডসেটটি ২ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। ফটোগ্রাফির জন্য Lava Bold N4 Lite মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটি জন্য এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অডিওর জন্য সিঙ্গেল স্পিকার উপস্থিত। সংস্থার দাবি, এই স্মার্টফোনে MIL-STD-810H মিলিটারি-গ্রেড রেটিং আছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Gup