Nokia গ্লোবাল মার্কেটে একসঙ্গে Nokia 235 4G (2026), Nokia 215 4G (2026), Nokia 210 4G এবং Nokia 200 4G ফিচার ফোন লঞ্চ করল। এই চারটি ফোনেই রয়েছে 4G কানেক্টিভিটি এবং এগুলি S30+ অপারেটিং সিস্টেমে চলে। আর সমস্ত মডেলেই ১৪৫০ এমএএইচ ব্যাটারি, ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট এবং FM রেডিও রয়েছে।
তবে ডিভাইসগুলির অন্যতম বৈশিষ্ট্য হল এগুলিতে ডেডিকেটেড AI অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে বিভিন্ন ফিচার চালানো যাবে।
কোম্পানি এখনও Nokia 235 4G (2026), Nokia 215 4G (2026), Nokia 210 4G এবং Nokia 200 4G-এর দাম বা উপলব্ধতা সম্পর্কে কিছু জানায়নি। তবে ফোনগুলি ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে।
নোকিয়া ২৩৫ ৪জি (২০২৬) মডেলে ২.৮ ইঞ্চি কিউভিজিএ আইপিএস ডিসপ্লে আছে। এর পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং VGA সেলফি ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি S30+ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে রয়েছে ৬৪ এমবি র্যাম ও ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফিচার ফোনে ১৪৫০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ফুল চার্জে এই ব্যাটারি ১০ ঘণ্টা টকটাইম এবং ১২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ দেবে। চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। সাথে ব্লুটুথ ৫.০, ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং তারযুক্ত ও ওয়্যারলেস অর্থাৎ দুই মোডেই FM রেডিও সাপোর্ট রয়েছে।
Nokia 215 4G (2026) হ্যান্ডসেটে ২.৮ ইঞ্চি কিউভিজিএ আইপিএস ডিসপ্লে, রিমুভেবল ১৪৫০ এমএএইচ ব্যাটারি এবং এস৩০প্লাস অপারেটিং সিস্টেম মিলবে। এতে ফটোগ্রাফির জন্য ভিজিএ ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ৬৪ এমবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অন্যান্য ফিচার Nokia 235 4G (2026) এর মতোই।
Nokia 210 4G মডেলে রয়েছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। এতে এলইডি ফ্ল্যাশ সহ ভিজিএ রিয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সাথে মিলবে ৬৪ এমবি র্যাম, ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট।
Nokia 200 4G হ্যান্ডসেটে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে সহ ভিজিএ ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি S30+ অপারেটিং সিস্টেমে চলে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
উভয় ফিচার ফোনে ১৪৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এই ব্যাটারি ফুল চার্জে সর্বোচ্চ ৯ ঘণ্টা টকটাইম এবং ১৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ দেবে। এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.০, ৩.৫মিমি হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং FM রেডিও সাপোর্ট।
সদ্য বাজারে আসা নতুন Nokia ফিচার ফোনগুলিতে ডেডিকেটেড AI অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া হয়েছে। ভয়েস কমান্ড দিয়ে এই বাটনের মাধ্যমে টর্চ চালু করা, রিমাইন্ডার সেট করা, অ্যালার্ম সেট করা বা কনট্যাক্ট লিস্টে থাকা কাউকে কল করার মতো কাজ করা যাবে।

