Dailyhunt
OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন

OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন

TECH GUP 1 week ago

জ মঙ্গলবার ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord 6। আসন্ন স্মার্টফোনটি আসলে OnePlus Nord 5-র উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। ইতিমধ্যেই ডিভাইসটির বেশ কিছু ফিচার সামনে এসেছে। যেখান থেকে স্পষ্ট যে নর্ড সিরিজের নতুন ফোনে একাধিক আপগ্রেড দেখা যাবে। আপাতত জানা গেছে OnePlus Nord 6 মডেলে ৯০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

এর সাথে পাওয়া যাবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

OnePlus Nord 6 আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল YouTube চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়া ওয়ানপ্লাসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে ফোনটির ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে

ভারতে ওয়ানপ্লাস নর্ড ৬ এর দাম ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে রাখা হবে। অর্থাৎ এটি মিড-রেঞ্জ ও মিড-প্রিমিয়াম লাইনের মধ্যে অবস্থান করবে। হ্যান্ডসেটটি ফ্রেশ মিন্ট, হোলোগ্রাফিক কুইক সিলভার এবং পিচ ব্ল্যাক কালার অপশনে আসবে। আগামী ৯ এপ্রিল দুপুর ১২টায় Amazon, OnePlus India-র অফিসিয়াল ওয়েবসাইট, OnePlus Experience Store থেকে নতুন স্মার্টফোনটি পাওয়া যাবে।

ওয়ানপ্লাসের নয়া মডেলে ১.৫কে অ্যামোলেড স্ক্রিন থাকবে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৩,৬০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৩,৮৪০ হার্টজ PWM ডিমিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৮৩৫ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর দেওয়া হবে।

গেমারদের জন্য এতে বাড়তি ফিচারও দেওয়া হবে। যারমধ্যে থাকবে সিক্স-অ্যাক্সিস গাইরোস্কোপ, টাচ রিফ্লেক্স চিপ এবং স্পেশিয়াল অডিও বুস্টার। সাথে জি২ ওয়াই-ফাই চিপ ও ৫জি অ্যাডভান্স সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এগুলি হবে ৫০ মেগাপিক্সেল Sony Lytia প্রাইমারি সেন্সর, যা ২x জুম ও ডুয়েল অ্যাক্সিস ওআইএস সাপোর্ট করবে। সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৯,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। আবার হ্যান্ডসেটটি ধুলো ও জল প্রতিরোধ করতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ আসবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Gup