হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মিছিলের নির্ধারিত রুটে একাধিক স্টেজ তৈরি করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, যে রুটে মিছিলের জন্য আদালতের অনুমতি রয়েছে, সেখানে অন্য কেউ কীভাবে ১০টি স্টেজ তৈরি করার অনুমতি পেল?
ঘটনার প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইকোর্ট যখন মিছিলের নির্দিষ্ট রুট বেঁধে দিয়েছে, তখন সেই রুটে অন্য কেউ কীভাবে ১০টি স্টেজ তৈরি করতে পারে? আমরা হাইকোর্টের নির্দেশকে সম্মান জানাই, তাই আইন নিজের হাতে তুলে নিতে চাইনি।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, তিনি চাইলে এই ভিড়কে বহুগুণ বাড়িয়ে দিতে পারতেন। তাঁর কথায়, “আমি মিছিলে থাকলে আজ যে ভিড় হয়েছে, তার চেয়ে ১০ গুণ বেশি ভিড় হতো। কিন্তু আমরা চেয়েছি আদালতের সম্মান রক্ষা করতে। তাই কোনো অশান্তি বা রুল ভায়োলেশনের পথে হাঁটিনি।”
মিছিলের মধ্যে বিজেপিকে ঢোকার অনুমতি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আদালতের নির্দেশ থাকার পরেও প্রশাসনের এই ধরনের শিথিলতা শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। রাজনীতির কারবারিদের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আগামিকাল রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াতে পারে।
The post "আমি গেলে ভিড় ১০ গুণ হতো", হাইকোর্টের নির্দেশ অমান্য নিয়ে বিস্ফোরক মমতা first appeared on News.

