অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদন করেও যারা এখনও টাকা পাননি, অথবা যাদের আবেদন 'বাতিল' হয়েছে বলে আশঙ্কা করছেন, তাদের জন্য বড় নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, কোনো যোগ্য উপভোক্তাই যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে হবে।
কী নির্দেশ দিলেন মুখ্যসচিব? নবান্ন সূত্রে খবর, সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, প্রায় ১.৬২ কোটি আবেদনের মধ্যে ১.২২ কোটি আবেদন অনুমোদিত হলেও, প্রায় ২৭.৮৩ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে। মূলত আয়কর প্রদান বা পরিবারের সম্পত্তির মাপকাঠির ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে। তবে এই বাতিল হওয়া আবেদনগুলো নিয়ে এবার নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যসচিবের কড়া নির্দেশ:
বাধ্যতামূলক তদন্ত: যে আবেদনগুলো বাতিল হয়েছে, মাঠ পর্যায়ে পুনরায় বাধ্যতামূলক তদন্ত করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে এই যাচাই প্রক্রিয়া শেষ করে পোর্টালে রিপোর্ট আপলোড করতে হবে।
অফলাইন আবেদন: সমস্ত অফলাইন আবেদন ১০ জুলাইয়ের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে আপলোড করতে হবে।
আধার ও ব্যাঙ্ক সমস্যা: আধার নম্বর বা ব্যাঙ্ক সংক্রান্ত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যাতে যোগ্য উপভোক্তারা বঞ্চিত না হন, তার জন্য জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা যোজনার বিশেষ সুবিধা: এই যোজনায় যোগ্য পরিবারগুলোকে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর পাশাপাশি রাজ্য পরিচালিত বাসে মিলবে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। তবে মনে রাখতে হবে, আবেদনপত্রের তথ্য দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। বিশেষ করে সন্তানদের টিকাকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে দিতে হয়।
আপনার আবেদন 'রিজেক্টেড' দেখালে আতঙ্কিত না হয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্রুত যোগাযোগ করুন। আগামী সাত দিনের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে, অনেক যোগ্য আবেদনকারীই নতুন করে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
The post বাতিল হয়েছে আবেদন? অন্নপূর্ণা যোজনা নিয়ে এল নতুন আপডেট, জানুন কী করতে হবে first appeared on News.

