Dailyhunt
বিয়ের পিঁড়ি থেকে হাসপাতালের বেড, আর এখন শ্রীঘর? স্মৃতি মান্ধানার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সাংলিতে গুরুতর মামলা!

বিয়ের পিঁড়ি থেকে হাসপাতালের বেড, আর এখন শ্রীঘর? স্মৃতি মান্ধানার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সাংলিতে গুরুতর মামলা!

Tech Infomatrix 1 week ago

বিনোদন জগত আর ক্রিকেটের বাইশ গজের সেই রূপকথার প্রেমটা পূর্ণতা পাওয়ার কথা ছিল গত নভেম্বরেই। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বিয়ের পিঁড়ি থেকে হাসপাতালের বিছানা- নিয়তির টানে থমকে গিয়েছিল পলাশ মুচ্ছল ও স্মৃতি মান্ধানার সম্পর্কের ইনিংস। ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা করে সেই অধ্যায়ে ইতি টেনেছিলেন দুজনে।

তবে পলাশ মুচ্ছলের জীবনে বসন্ত ফেরার বদলে এবার নেমে এল আইনি দুর্যোগের মেঘ। প্রতারণা থেকে শুরু করে জাতিবিদ্বেষ- সংগীত পরিচালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে মহারাষ্ট্রে।

কী এই অভিযোগ? কেন কাঠগড়ায় পলাশ?
মহারাষ্ট্রের সাংলিতে সমাজকর্মী বিজ্ঞান মানে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, পলাশ তাঁকে ৪০ লক্ষ টাকা ঠকিয়েছেন। শুধু তাই নয়, পলাশের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য বা 'অ্যাট্রোসিটি অ্যাক্ট' (Atrocity Act) ভঙ্গের অভিযোগও এনেছেন তিনি। এই খবর সামনে আসতেই বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।

"সস্তার পাবলিসিটি স্টান্ট", পালটা তোপ আইনজীবীর
পলাশের বিরুদ্ধে এই অভিযোগকে স্রেফ সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন তাঁর আইনজীবী শ্রেয়াংশ মিঠারে। তাঁর দাবি, এটি খবরে থাকার একটি অশুভ চেষ্টা মাত্র। আইনজীবীর যুক্তি, "ঘটনা যদি গত নভেম্বরের হয়, তবে অভিযোগ জানাতে কেন মে মাস পর্যন্ত অপেক্ষা করা হলো? আসলে বিজ্ঞান মানে নামের ওই ব্যক্তি পলাশকে ব্ল্যাকমেইল করতে চাইছেন।"

পলাশের পক্ষ থেকে ইতিমধ্যেই বোম্বে হাইকোর্টে ১১ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আদালত আগেই বিজ্ঞান মানেকে পলাশ সম্পর্কে কোনো কুরুচিকর মন্তব্য না করার নির্দেশ দিয়েছিল। কিন্তু পলাশের আইনজীবীর অভিযোগ, সেই নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন অভিযোগকারী।

বিচ্ছেদের ক্ষতে কি নুন ছেটাচ্ছেন 'স্মৃতির বন্ধু'?
মজার বিষয় হলো, অভিযোগকারী নিজেকে ভারতীয় মহিলা ক্রিকেটের 'পোস্টার গার্ল' স্মৃতি মান্ধানার বন্ধু বলে দাবি করেছেন। যদিও পলাশের আইনজীবীর সাফ কথা, "ওঁর সঙ্গে স্মৃতির কী সম্পর্ক তা আমাদের জানা নেই। পলাশ কোনোদিন সাংলিতে গিয়ে ওঁর সঙ্গে দেখাও করেননি।"

উল্লেখ্য, গত বছর ২৩ নভেম্বর সাংলিতেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই চর্চিত জুটির। কিন্তু ঠিক সেই দিনই স্মৃতির বাবার শারীরিক অসুস্থতা এবং পলাশের নিজের অসুস্থতা সব হিসেব ওলটপালট করে দেয়। এর কয়েকদিন পরেই বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। এখন সেই পুরনো ক্ষতকেই নতুন করে খুঁচিয়ে কেউ ফায়দা তুলতে চাইছে কি না, তা নিয়ে সরগরম গ্ল্যামার দুনিয়া। আদালতের বারংবার তলব সত্ত্বেও অভিযোগকারী কেন হাজির হচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছেন পলাশের আইনি পরামর্শদাতা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix