Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পেট্রোলে ২০% ইথানল মেশানোয় কি ইঞ্জিন নষ্ট হচ্ছে? লোকসভায় বড় তথ্য দিল কেন্দ্র!

পেট্রোলে ২০% ইথানল মেশানোয় কি ইঞ্জিন নষ্ট হচ্ছে? লোকসভায় বড় তথ্য দিল কেন্দ্র!

Tech Infomatrix 2 weeks ago

পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তকে ঘিরে চলা যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এই নীতির পক্ষে অত্যন্ত জোরালো সওয়াল করল কেন্দ্রীয় সরকার। লোকসভায় সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, বর্তমানে দেশজুড়ে ২৩ কোটিরও বেশি গাড়ি ই২০ পেট্রোলে চলছে। এত বিপুল সংখ্যক গাড়ি চলা সত্ত্বেও ইথানল মিশ্রিত জ্বালানির কারণে ইঞ্জিনের বড়সড় কোনও ক্ষতি হয়েছে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি।

সরকারের আরও দাবি, ইথানল মেশানো না হলে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক উত্তাল পরিস্থিতিতে দেশে পেট্রোলের দাম লিটারপিছু ১২৫ টাকায় পৌঁছে যেতে পারত।

সংসদে পেশ করা একটি লিখিত বিবৃতিতে সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গড়করি জানান, দেশে ২০ কোটিরও বেশি দু’চাকা গাড়ি এবং ৩ কোটিরও বেশি চার চাকা পেট্রোল চালিত গাড়ি গত আড়াই বছরেরও বেশি সময় ধরে E15+ এবং E20 পেট্রোলে চলছে। এই দীর্ঘ সময়ের মধ্যে জ্বালানির কারণে ইঞ্জিনের ক্ষতি বা গাড়ি বিকল হওয়ার কোনও যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থার সার্ভিস সেন্টার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেও দেখা গিয়েছে E20 পেট্রল সংক্রান্ত অভিযোগগুলো ভিত্তিহীন। একটি শীর্ষ অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থার তথ্যের উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২৬ আর্থিক বছরে ওই সংস্থাটি প্রায় ২.৮৪ কোটি গাড়ির সার্ভিসিং করেছে। যার মধ্যে প্রায় ১.৫ কোটি ছিল পুরনো মডেলের গাড়ি। কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যবহারে ইঞ্জিনের ক্ষতি, ফুয়েল ট্যাঙ্কে জং ধরা বা যন্ত্রাংশ নষ্ট হওয়ার মতো কোনও ত্রুটি ধরা পড়েনি।

সাশ্রয় হয়েছে বৈদেশিক মুদ্রা ও পরিবেশের সুরক্ষা

পেট্রলে ইথানল মেশানোর ফলে দেশীয় অর্থনীতিতে বিরাট সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। গড়করির দেওয়া তথ্য অনুযায়ী:

  • ইথানল মেশানোর কারণে প্রায় ১.৯৮ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে।

  • প্রায় ৩১৭ লক্ষ টন অপরিশোধিত তেল কম আমদানি করতে হয়েছে।

  • এর জেরে প্রায় ৯৫৫ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গমন কমানো সম্ভব হয়েছে, যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা নিয়েছে।

লাভবান দেশের কৃষকরা

এই নীতির ফলে সরাসরি আর্থিক সুবিধা পাচ্ছেন দেশের অন্নদাতারাও। ইথানল তৈরির জেরে কৃষকদের পকেটে অতিরিক্ত ১.৬৬ লক্ষ কোটি টাকা পৌঁছেছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

The post পেট্রোলে ২০% ইথানল মেশানোয় কি ইঞ্জিন নষ্ট হচ্ছে? লোকসভায় বড় তথ্য দিল কেন্দ্র! first appeared on News.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix