Dailyhunt
"সুশাসনের নতুন যুগের পূর্বাভাস!" বাংলায় ৯২.৫২% ভোটের পর এক্স হ্যান্ডেলে কীসের ইঙ্গিত দিলেন শাহ?

"সুশাসনের নতুন যুগের পূর্বাভাস!" বাংলায় ৯২.৫২% ভোটের পর এক্স হ্যান্ডেলে কীসের ইঙ্গিত দিলেন শাহ?

Tech Infomatrix 1 week ago

শ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে প্রথম দফার ভোটদান কার্যত এক 'সুনামি'র রূপ নিয়েছে। কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১৫২টি আসনে ভোটের হার দাঁড়িয়েছে ৯২.৫২ শতাংশ। আর এই নজিরবিহীন স্বতঃস্ফূর্ততা দেখে বাংলার মসনদ দখলের বিষয়ে রীতিমতো ফুটছে বিজেপি শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার ভোটার, কমিশন এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহের বিশেষ পোস্ট:
শুক্রবার সকালে এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে শাহ লিখেছেন, "পশ্চিমবঙ্গে প্রথম দফায় ঐতিহাসিক ভোটগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণের সকল রেকর্ড ভেঙে দেওয়ার জন্য রাজ্যের সম্মানিত ভোটারবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই।"

তিনি আরও যোগ করেন, "বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর বীর জওয়ান এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এটি বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস।"

শান্তিপূর্ণ ভোটের কৃতিত্ব:
সাধারণত বাংলায় ভোট মানেই হিংসার ছবি সামনে আসে। তবে প্রথম দফায় যেভাবে রেকর্ড ভোট পড়েছে এবং বড় কোনও রক্তপাত ছাড়াই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাকে বড় জয় হিসেবে দেখছে দিল্লি। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশকেও শাহের এই ধন্যবাদ জ্ঞাপন রাজনৈতিকভাবে অত্যন্ত 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপি শিবিরের আত্মবিশ্বাস:
ভোটের হার ৯০ শতাংশের গণ্ডি পার করতেই জয়ের অঙ্ক কষতে শুরু করেছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন যে, ১৫২টি আসনের মধ্যে বিজেপি কমপক্ষে ১২৫টি আসনে জয় নিশ্চিত করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চ ভোটদানের হার সাধারণত পরিবর্তনের ইঙ্গিত দেয়। অমিত শাহের 'সুশাসনের নতুন যুগ' শব্দবন্ধটি কি সেই পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে? এখন উত্তর মিলবে আগামী ৪ মে, যখন ইভিএম-এর রায় জনসমক্ষে আসবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tech Infomatrix