Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'আমাকে নিয়ে এত ভয় কেন? নজরবন্দি করলে নোটিফিকেশন দিন', বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে সরব মমতা

'আমাকে নিয়ে এত ভয় কেন? নজরবন্দি করলে নোটিফিকেশন দিন', বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে সরব মমতা

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur Rape Murder Case) ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। আজ সেখানে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু তিনি বেরোনোর আগেই ব্যারিকেড করে তাঁর বাড়ির সামনের এলাকা ঘিরে দেয় পুলিশ। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী।

তিনি বলেন, ''আমি যখন থেকে ঘটনাটি শুনেছি, আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর, পটাশপুর, কোচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিতা হয়েছিল। এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি।''

তাঁর বাড়ির সামনে কার্যত পুলিশে পুলিশে ছয়লাপ হয়েছিল সন্ধেবেলা। তিনি বেরতে পারেননি। তৃণমূলের তরফে বলা হচ্ছিল 'হাউজ অ্যারেস্ট' করা হয়েছে নেত্রীকে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে নেত্রী বলেন, ''কোনওদিন দাঙ্গা-হাঙ্গামা করা পছন্দ করি না এবং করিনি। ভেবেছিলাম তাদের পরিবারের সঙ্গে দেখা করতে একাই যাব। কিন্তু আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তায় প্রায় ১০০০ পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে আমি শুনছি, হাউজ অ্যারেস্ট করা হয়েছে। মুখে না বললেও এটা তো তারই প্রমাণ হয়।''

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, ''এমন কী ঘটল যে আমার বাড়ির সামনে রুট মার্চ করতে হচ্ছে? এখানে তো কোনও ১৪৪ ধারা নেই। পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে কেন? আমরা কি চোর না ডাকাত? যখনই যেখানে মানুষ বিপদে পড়েছে, এমনকি যেটা নিয়ে আমাদের সকল মানুষ দিন-রাত জেগেছে, আমিও কিন্তু মিছিল করেছি, প্রতিবাদ মিছিল। এবং সঙ্গে সঙ্গে আমি তার বাবা-মায়ের সাথে কথা বলেছিলাম, তাদের বাড়িও গিয়েছিলাম।''

নাম না করেই কটাক্ষ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ''কেউ আমাকে পছন্দ করতে পারে, না করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজ আমার কোনও সিকিউরিটিও নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যিই করে থাকেন নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। তা না হলে আমার পাড়ায় রুট মার্চ করছেন কেন?''

''আমি জানি না আপনারা কি চান। আর্টিকেল ১৪ থাকবে না, আর্টিকেল ১৯ থাকবে না, আর্টিকেল ২১ থাকবে না, শুধু আপনারা একাই থাকবেন? আর এক পক্ষ থাকবেন? অন্য পার্টি গেলে সব খুন মাফ, আর আমার বেলায় তৃণমূল দল, মন্দ দল। আমরাই আসল তৃণমূল তো, তাই আমাদের ভয় পায়। গদ্দারদের ভয় পায় না, বেইমানদের ভয় পায় না। তাই যারা বিজেপির সাথে মিলে আছে, তাদের মিছিল-মিটিং করতে দেওয়া যায়, যেতে দেয়, আমাকে দেয় না,'' এমনটাই বক্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall