Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বারবার দর্শন দিও বাবা', নীলাঞ্জনকে নিয়ে পুরী মন্দিরে ইমন চক্রবর্তী

'বারবার দর্শন দিও বাবা', নীলাঞ্জনকে নিয়ে পুরী মন্দিরে ইমন চক্রবর্তী

THE WALL 5 days ago

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই ইমন চক্রবর্তী (Iman Chakraborty) সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন কলকাতা বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport)-এর অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে। বিমানবন্দরের মহিলাদের শৌচালয়ের দুরবস্থা এবং কর্মীদের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী এই গায়িকা।

আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তাঁকে দেখা গেল ভক্তিভরে জগন্নাথ মন্দির (Jagannath Temple)-এ প্রার্থনায় মগ্ন হতে।

মঙ্গলবার স্বামী নীলাঞ্জনা ঘোষ (Nilanjan Ghosh)-এর সঙ্গে পুরী সফরের একাধিক ছবি শেয়ার করে নেন ইমন। একটি ছবিতে দেখা যায়, জগন্নাথ মন্দিরের সামনে এক পান্ডা তাঁদের হাতে জগন্নাথের মূর্তি তুলে দিচ্ছেন। অন্য একটি ছবিতে রিকশায় পাশাপাশি বসে ফিরছেন ইমন ও নীলাঞ্জন। আরও একটি ছবিতে মন্দিরের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় এই দম্পতিকে। দু'জনের গলাতেই ছিল পুরীর মন্দিরের ধ্বজা। ছবির ক্যাপশনে ইমন লেখেন, 'বারবার দর্শন দিও বাবা', সঙ্গে জুড়ে দেন 'জয় জগন্নাথ' হ্যাশট্যাগ।

জগন্নাথদেবের প্রতি ইমনের ভক্তির কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। বাড়িতেও তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করেন। সুযোগ পেলেই ছুটে যান পুরীতে। স্নানযাত্রা কিংবা রথযাত্রার মতো বিশেষ তিথিতেও বাড়িতে বিশেষ আয়োজন করেন গায়িকা।

সংগীতজীবনেও ইমন চক্রবর্তীর সাফল্য ঈর্ষণীয়। প্রাক্তন (Praktan) ছবির 'তুমি যাকে ভালবাসো' গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, সেটাই ছিল তাঁর প্রথম প্লেব্যাক। এছাড়াও পুতুল (Putul) ছবির 'ইতি মা' গানটি অস্কারের অফিসিয়াল রেসেও জায়গা করে নিয়েছিল। বাংলা গানের ক্ষেত্রে যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও কম পিছু ছাড়েনি ইমনের। রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে একাধিক সময় তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এমনকি এক সময় শোনা গিয়েছিল, তিনি নাকি নির্বাচনী রাজনীতিতেও নামতে পারেন। যদিও সরাসরি রাজনীতিতে যোগ দেননি কখনও। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে তৃণমূল (All India Trinamool Congress)-এর প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall